ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অভিনন্দন বাংলাদেশের দলকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে, এক বার্তায় রাষ্ট্রপতি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সব সদস্য, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, তরুণ ক্রিকেটাররা ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সম্মান বয়ে নিয়ে আসবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় দেশের ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

এদিকে মুজিববর্ষের প্রাক্কালে এই জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও তাদের অসাধারণ নৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত। বর্তমান সরকারের খেলাধুলায় যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহায়তার ফলে এ সাফল্য এসেছে। বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে আশা করছি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জয় করায় বাংলাদেশ দলকে আরও অভিনন্দন জানিয়েছেন- স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অভিনন্দন বাংলাদেশের দলকে

আপডেট টাইম : ০৮:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০