ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

হুঁশিয়ারি নৌ প্রতিমন্ত্রীর নদী দখল হলেই ব্যবস্থা নেয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের নদীগুলোকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাঁচাতে হবে। এ জন্য নদীগুলোর প্রবহমান বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘নদী দখলকারীদের তালিকা সংসদে উত্থাপন করা হয়েছে। এবার সেটি নিয়ে সরকার কাজ শুরু করেছে।’ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলা নদী রক্ষা কমিটির আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, ‘নদী বাঁচলে বাঁচবে দেশ, বাংলাদেশের নদীগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। নদীগুলোকে নিয়ে সরকার টাস্কফোর্স কমিটি গঠন করেছে, এই কমিটি নদী রক্ষায় কাজ করছে। নদী দখলের খবর পেলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।’ খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘আড়াইহাজারে নদী দখল নেই এটি বড় একটি সুখবর। আমি দেশের নদী রক্ষার সকলকে একযোগে কাজ করার আহবান জানাচ্ছি।’ প্রতিমন্ত্রী বলেন, ‘আড়াইহাজারে অনেক উন্নয়ন হয়েছে। এরপরও আড়াইহাজারকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করা হবে।’ আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সাবেক ভিপি মোজাম্মেল হক জুয়েল ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

হুঁশিয়ারি নৌ প্রতিমন্ত্রীর নদী দখল হলেই ব্যবস্থা নেয়ার

আপডেট টাইম : ০৪:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০