ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

উজ্জিবীত উত্তরাঞ্চলবাসী মন্ত্রীসভায় পাচ্ছেন মোহাম্মদ নাসিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ মন্ত্রীসভায় নতুন করে সম্প্রসারণ করার খবর শোনা যাচ্ছে। নতুন মন্ত্রীসভায় আসতে পারে এমন তালিকায় রয়েছে আ’লীগের সভাপতিমগুলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সিনিয়র নেতা সাবেক ম্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জের সন্তান মোহাম্মদ নাসিম এমপি। এমন খবর ভাসছে রাজনৈতিক অঙ্গনে। দলীয় ও বিভিন্ন সংবাদ মাধ্যমে এ খবর প্রচার হচ্ছে। আ’লীগের টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসলেও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান মন্ত্রী সভায় না থাকায় উত্তরাঞ্চলের মানুষের মাঝে হতাশা নেমে আসে।

গত দশম জাতীয় সংসদের মোহাম্মদ নাসিমকে মন্ত্রী সভায় অন্তভুক্ত করা হয়েছিল। দশম জাতীয় সংসদ নির্বাচনে পুরো ৫ বছরই তারা মন্ত্রী সভার দায়িত্বে থাকলেও একাদশ সংসদ নির্বাচনের পর মন্ত্রী সভার বাইরে রয়েছেন তিনি। মোহাম্মদ নাসিম ইতেমধ্যে বিভিন্ন সময় স্বরাষ্ট্রমন্ত্রী, টেলিযোগাযোগমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিনে এবং উত্তর সিটির নির্বাচনে মোহাম্মদ নাসিম এমপি’র দলীয় মেয়র ও কাউন্সিলর পদে বিজয়ী হওয়ার পেছনে উল্লেখযোগ্য ভুমিকা পালন করায় তার উপর খুশি হয়েছেন দলীয় সভানেত্রী। দলীয় ফোরামে তারা ভুয়সী প্রসাংসা পেয়েছেন।

দলীয় একটি সূত্র জানাগেছে, আগামী ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর আনুষ্ঠানিকতা। মুজিববর্ষ উপলক্ষ্যে দলের সিনিয়র নেতাদের আবারও মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হতে পারে। বিশেষ করে নাসিম, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন। গত ডিসেম্বরে বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের ক্ষমতার ১ বছর অতিবাহিত হয়েছে। আরো আগেই মন্ত্রীপরিষদ রদবদলের কথা থাকলেও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে তা পিছিয়ে যায়। যেহেতু ১ ফেব্রুয়ারী সিটি নির্বাচন সম্পন্ন হয়েছে, সেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফর থেকে দেশে ফেরার পরেই মন্ত্রীসভার রদবদল হতে পারে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে এ সংক্রান্ত সকল প্রস্তÍুতি এবং পর্যালোচনা প্রধানমন্ত্রী করেছেন বলেও জানাগেছে। সিটি করপোরেশন নির্বাচনে মোহাম্মদ নাসিমের পারফমেন্সে দলের হাইকমান্ডসহ প্রধানমন্ত্রী সন্তুষ্ট হয়েছে। আর তাই প্রধানমন্ত্রীর বিবেচনায় মোহাম্মদ নাসিম মন্ত্রিসভায় আসবেন এমনটাই মন্তব্য করছেন দলটির নির্ভরযোগ্য একটি সুত্র।

উল্লেখ্য, এ দলটি তৃতীয় মেয়াদে সরকার গঠন করার পর মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হয় দলের হেভিওয়েটদেরকে। তৃতীয় মেয়াদে এসে তরুণ মন্ত্রীরা গতির সাথে তাল মেলাতে পারছেন না। একারণেই মন্ত্রিসভায় রদবদলের কথা আলোচনায় এসেছে এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ঘরোয়া আলোচনায় মন্ত্রিসভায় রদবদলের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। গত ১ বছরে মন্ত্রীদের কাজের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স রিপোর্ট এখন প্রধানমন্ত্রীর হাতে। কোন মন্ত্রী কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছেন এবং কে কতটুকু দায়িত্ব পালন করতে পারেননি তা বিবেচনায় রেখেই এবারের রদবদল হবে। এমনটাই জানিয়েছেন দলটির সংশ্লিষ্ট একাধিক সূত্র।

কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী জানান, আমরাও বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি নাসিম ভাই মন্ত্রী হচ্ছেন। তিনি মন্ত্রী হলে তার পূর্বের মন্ত্রীসভা চালানোর অভিজ্ঞতা থেকে দেশের সেবা করতে পারবেন। সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের উন্নয়ন তরান্বিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

উজ্জিবীত উত্তরাঞ্চলবাসী মন্ত্রীসভায় পাচ্ছেন মোহাম্মদ নাসিম

আপডেট টাইম : ০২:৪৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০