হাওর বার্তা ডেস্কঃ নদীর পাশে ঝোপঝাড়। সেই ঝোপের মধ্যে নদীর কাদায় আটকে পড়েছেন এক ব্যক্তি। বুক অবধি জলে নিমজ্জিত তিনি। তাকে উদ্ধারের জন্য ঝোপে দাঁড়িয়ে একটি ওরাংওটাং। নদীর দিকে পুরো ঝুঁকে পড়ে ওই ব্যক্তির দিকে হাত বাড়িয়ে দিয়েছে সে। বিপদে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানো ওরাংওটাংয়ের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ বোর্নিও দ্বীপের সংরক্ষিত অরণ্যে তোলা হয়েছে এই ছবি। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি তুলেছেন অনিল প্রভাকর নামের এক ব্যক্তি। বন্ধুর সঙ্গে সাফারিতে গিয়ে এই ছবি তুলেছেন তিনি।
বোর্নিও ওরাংওটাং সারভাইভাল ফাউন্ডেশনের ফেসবুক পেজে সম্প্রতি এই ছবিশেয়ার করা হয়েছে। ওরাংওটাংয়ের মানবিকতা মুগ্ধ করেছে সাধারণ মানুষকে।
যদিও ওরাংওটাং সাহায্যের হাত বাড়ালেও বিপদে পড়া ব্যক্তি তার হাত ধরেননি বলে জানিয়েছেন অনিল। বন্যপ্রাণী বলেই নাকি ওরাংওটাংয়ের হাত ধরেননি ওই ব্যক্তি।
Reporter Name 

























