ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছে ভারতের দিল্লি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছে ভারতের দিল্লি। সকাল আটটা থেকে (বাংলাদেশ সময় সাড়ে আটটা) থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ভারতের কেন্দ্রীয় মোদি সরকারের সবচেয়ে নিকটবর্তী এই বিধানসভায় জয়ের বিকল্প দেখছে না বিজেপি। অপরদিকে রাজ্যের ক্ষমতাসীন দল আম আদমী পার্টি (আপ) জিততেও বদ্ধপরিকর। খবর এনডিটিভির।

১.৪৭ কোটি ভোটার নির্ধারণ করবেন প্রার্থীদের ভাগ্য। দিল্লিতে এবারও ত্রিমুখী লড়াই। ময়দানে আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস। ৭০টি আসনেই প্রার্থী দিয়েছে আপ। শরিকদের সঙ্গে নিয়ে লড়ছে বিজেপি ও কংগ্রেস। তবে লড়াইটা মূলত নরেন্দ্র মোদি-অমিত শাহের বিজেপি বনাম অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি।

কংগ্রেস ও বিজেপি উভয়েই ৬৬ জন করে প্রার্থী দিয়েছে। দিল্লির ৭০ আসনের ভোটের জন্য উত্তরপ্রদেশ, হরিয়ানা সীমান্তের একাধিক বুথ সহ স্পর্শকাতর এলাকায় রয়েছে বাড়তি নজরদারি। ভোট হবে মোট ১৩ হাজার ৭৫০টি বুথে৷ ভোটে লড়ছেন ৬৭২ জন প্রার্থী এবং ভোটার হল ১ কোটি ৪৭ লক্ষ ৮৬ হাজার ৩৮২ জন৷

সিএএসহ বিভিন্ন ইস্যুতে উত্তাল হয়েছে দিল্লির বিভিন্ন প্রান্ত। এখনও উত্তাল শাহীন বাগের মঞ্চ। এই পরিস্থিতিতে নাগরিকদের ভোটদান নিশ্চিত করতে দিল্লি পুলিশের তরফে মোতায়েন করা হয়েছে ৪০ হাজার পুলিশ, ১৯ হাজার হোমগার্ড এবং ১৯০ কোম্পানি আধাসামরিক বাহিনী। এছাড়াও যমুনায় নৌকায় টহল দেওয়ার পাশাপাশি চেক ড্রাইভ এবং ফ্লাইং স্কোয়াডও রাখা হয়েছে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ফল বের হবে।

সম্প্রতি ভারতের বেশ কয়েকটি সংস্থার জরিপে এগিয়ে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে ভোট শেষেই জানা যাবে দিল্লিবাসী কাকে বেশি সমর্থন করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছে ভারতের দিল্লি

আপডেট টাইম : ১০:১৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০