ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনা ভাইরাসের টিকা আসছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ চিন থেকে ছড়িয়ে করোনা ভাইরাস এখন দুনিয়াজুড়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে। চিনে এখনো পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৬০০ জনেরও বেশি মানুষের। আক্রান্ত ছাড়িয়েছে ৩০ হাজারেরও বেশি। সেই করনো ভাইরাসের টিকা আবিস্কারের পথে বড় ধাপ পার করতে সক্ষম হলেন অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয় ভাইরোলজিস্ট এসএস ভাসন। মানবদেহ থেকে ভাইরাসটি আলাদা করতে পেরেছেন গবেষকরা।

চিনের বাইরে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনে (CSIRO) করোনাভাইরাস তৈরি করেছেন গবেষকরা। তাদের নেতৃত্বে রয়েছেন ভারতীয় বৈজ্ঞানিক এসএস ভাসন। গত সপ্তাহে মানবদেহ থেকে সেটিকে আলাদা করেছেন গবেষকরা। প্রিক্লিনিকাল পরীক্ষার জন্য ভাইরাসটির বৃদ্ধির উপরে নজর রাখা হচ্ছে।

অস্ট্রেলিয়ার গবেষণাগার দলের নেতৃত্বে থাকা এসএস ভাসন বলেন, ‘দোহার্টি ইনস্টিটিউটের সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। মানবদেহ থেকে ভাইরাসটি আলাদা করতে পেরেছেন তারা। দ্রুত ভাইরাসের টিকা আবিষ্কারের জন্য সেটির উপরে পরীক্ষানিরীক্ষা দরকার।’

জানা গিয়েছে, ১৬ সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের টিকা আবিষ্কারের লক্ষ্য কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের।

টেনসেন্ট নামে ওই সংস্থার রিপোর্ট বলছে, নোভেল করোনাভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪,৫৮৯ জনের। অথচ বেজিং সরকার দাবি করছে, সংখ্যাটা মাত্র ৬৩৪। আক্রান্তের সংখ্যার হিসেবেও বিস্তর ফারাক। সংক্রমিত অন্তত দেড় লক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনা ভাইরাসের টিকা আসছে

আপডেট টাইম : ০৭:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০