ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রস্তাবে নারাজ সৌদি ওআইসিতে কাশ্মীর নিয়ে আলোচনার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসলামি সহযোগী সংস্থা (ওআইসি)-তে কাশ্মীর নিয়ে আলোচনার অনুরোধ জানিয়ে পাকিস্তানের প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করল সৌদি আরব।

দ্য হিন্দু জানায়, মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনার জন্য অনুরোধ জানিয়েছিল পাকিস্তান। দেশটির প্রস্তাবে সায় দেয়নি সৌদি আরব।

এর আগেও ওআইসির প্রতি এমন প্রস্তাব রেখেছিল ইসলামাবাদ। ডিসেম্বরে পাকিস্তান দাবি করে, ওআইসিতে কাশ্মীর নিয়ে বিশেষ একটি অধিবেশনের জন্য সৌদি আরবকে তারা রাজি করাতে সক্ষম হয়েছে।

কিন্তু ওআইসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়া যাওয়া এ নিয়ে সংশয় তৈরি হয়।

বৃহস্পতিবার পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন এক প্রতিবেদনে জানায়, কাশ্মীর ইস্যুতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সৌদি আরব।

ফলে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আগামী সম্মেলনে কাশ্মীর নিয়ে কোনো আলোচনা থাকছে না।

রবিবার ওআইসির সদর দপ্তর জেদ্দায় সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আগামী সম্মেলন নিয়ে আলোচনা হবে।

এদিকে দুইদিন আগে মালয়েশিয়ায় সফরে গিয়ে ইমরান খান ওআইসির কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, ‘আমরা চাই না মুসলিম দেশগুলো একসঙ্গে এসে লড়াই করুক, তবে অন্য সম্প্রদায়ের মতো স্বার্থরক্ষার কাজটি করুক।’

পাক প্রধানমন্ত্রী বলেন, ‘১৩০ কোটি মুসলিম থাকা সত্ত্বেও লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইরাক, আফগানিস্তানসহ গোটা বিশ্বে মুসলিমরা ভুগছে। এসবের কারণ হলো আমাদের কোনো আওয়াজ নেই এবং আমাদের মধ্যে পুরোদমেই বিভক্তি। কাশ্মীর ইস্যুতে ওআইসির সম্মেলন নিয়ে আমরা এক অবস্থানে আসতে পারিনি।’

মুসলিমদের নিপীড়নের এই ভয়াবহ সমস্যা সমাধানে মুসলিম দেশগুলোর সম্মিলিত ও দৃঢ় প্রতিবাদই জবাব হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘একমাত্র সমাধান হলো মিয়ানমার ও কাশ্মীরে যা ঘটছে তার বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া, যেখানে কেবল ধর্মের জন্য কেউ নিপীড়িত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রস্তাবে নারাজ সৌদি ওআইসিতে কাশ্মীর নিয়ে আলোচনার

আপডেট টাইম : ০৪:২০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০