ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রোম থেকে ইতালির মিলান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  রোম থেকে ইতালির মিলান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে ট্রেনে রোম থেকে মিলান শহরের উদ্দেশে যাত্রা করে বিকাল ৪টা ৩০ মিনিটে সেখানে পৌঁছান তিনি। মিলান সফরকালে তিনি এক্সেলসিয়ার হোটেল গালিয়ায় অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে মঙ্গলবার রোম পৌঁছান। প্রধানমন্ত্রী সফরকালে বুধবার জিউসেপ কোঁতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

শেখ হাসিনা মঙ্গলবার সন্ধ্যায় পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় তার সম্মানে আয়োজিত একটি সংবর্ধনায় যোগ দেন।

তিনি বুধবার সকালে রোমের ভায়া ডেল এন্টারটাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন করেন। একই দিন তিনি ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজ্জো চিগিতে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেন। দুই নেতা তাদের বৈঠকে দ্বিপক্ষীয় সব বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন।

পরে ইতালীয় ব্যবসায়িক সংস্থাগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আবাসকালীন হোটেলের সভাকক্ষে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী এর পর একই হোটেলে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে অংশ নেন। পরে বৃহস্পতিবার পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এর পর দুপুরে মিলানের উদ্দেশে যাত্রা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রোম থেকে ইতালির মিলান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট টাইম : ০২:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০