ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রধান বিরোধী দল রাহুল গান্ধীকে ‘টিউব লাইট’ বলে কটাক্ষ মোদির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
  • ৪৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে পরোক্ষভাবে ‘টিউব লাইট’ বলে কটাক্ষ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত বুধবার ও আজ বৃহস্পতিবার পার্লামেন্টে নিয়মিত বিতর্কে অংশ নেন প্রধানমন্ত্রী মোদি। বৃহস্পতিবার মোদির ভাষণের মধ্যেই কথা বলতে ওঠে দাঁড়ান রাহুল গান্ধী। তখন সরাসরি রাহুল গান্ধীর নাম উল্লেখ না করে মোদি বলেন,‘প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট ধরে কথা বলছি, কিন্তু সেই কারেন্ট বিরোধী শিবিরে পৌঁছতে এতক্ষণ সময় লাগলো। অনেক টিউব লাইট আছে, যেগুলো জ¦লতে বেশি সময় নিয়ে ফেলে।’

মোদির এ বক্তব্যের পরে পার্লামেন্টে গেরুয়া শিবিরে হাসির রোল ওঠে।

আগামী ১১ ফেব্রুয়ারি রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণায় রাহুল গান্ধী মোদিকে উদ্দেশ্যে করে বলেছিলেন, আগামী ছয় মাসের মধ্যে আমরা প্রধানমন্ত্রীকে পেটাবো।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার পার্লামেন্টে মোদি বলেন, গত ৭০ বছরে কোনও কংগ্রেস নেতা এত স্বনির্ভর ছিলেন না। আমি এক কংগ্রেস নেতার ইস্তেহার শুনলাম। সেই ইস্তেহারে বলা হয়েছে, আমরা ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রীকে লাথি মারব। সত্যি বলতে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, তাই প্রস্তুতি নিতে ছয় মাস সময় লাগবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রধান বিরোধী দল রাহুল গান্ধীকে ‘টিউব লাইট’ বলে কটাক্ষ মোদির

আপডেট টাইম : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০