ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

১৯ তলা থেকে পড়ে শাহের আলী এক শ্রমিকের মৃত্যু হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর রাজারবাগ পুলিশ টেলিকম ভবনের পাশে একটি নির্মাণাধীন ভবনের ১৯ তলা থেকে পড়ে শাহের আলী (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাহের আলীর সহকর্মী আল-আমিন জানান, রাজারবাগ পুলিশ টেলিকম ভবনের পাশে একটি ২০ তলা নির্মাণাধীন ভবনের ১৯ তলায় দড়ি ঝুলিয়ে কাজ করার সময় দড়ি ছিড়ে নিচে পরে যায় শাহের। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আল-আমিন আরও জানান, নিহত শ্রমিকের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার কচিকাঁচা উপজেলার কুনেতপুর গ্রামে।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

১৯ তলা থেকে পড়ে শাহের আলী এক শ্রমিকের মৃত্যু হয়েছে

আপডেট টাইম : ০৩:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০