ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মালয়েশিয়ার পাশে দাঁড়াল পাকিস্তান পাম তেল রাজনীতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি জম্মু ও  কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে ভারতের কেন্দ্রীয় সরকার। এ নিয়ে ভারতের তীব্র সমালোচনা করেছিল মালয়েশিয়া। মালয়েশিয়ার এই অবস্থানে কড়া পদক্ষেপ নেয় ভারত। মালয়েশিয়া থেকে পাম তেলের আমদানি বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। এ সিদ্ধান্ত দেশটির অর্থনীতিতে আঘাত হেনেছে। এই পরিস্থিতিতে মালয়েশিয়া থেকে যত বেশি সম্ভব পাম তেল আমদানি করা হবে বলে জানিয়েছে পাকিস্তান।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে তুমুল হইচই জুড়েছিল পাকিস্তান।  তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স কেউই তাতে তেমন কর্ণপাত করেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গ তোলার একাধিক চেষ্টা করে শেষমেশ হাল ছেড়ে দেয় পাকিস্তানের পরম বন্ধু চীনও।  এই পরিস্থিতিতে ইসলামাবাদের পক্ষে দাঁড়িয়ে মন্তব্য পেশ করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

যেহেতু গত কয়েক মাস ধরে কট্টর ভারত-বিরোধী অবস্থান নিয়েছেন ও কাশ্মীরসহ নানা ইস্যুতে খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করছেন তিনি । তাই বদলা নিতে ভারত মালয়েশিয়া থেকে পাম তেল কেনা বন্ধ করে ইন্দোনেশিয়া থেকে পাম তেল আমদানি বাড়িয়ে দিয়েছে। গত বছর পর্যন্ত ভারত ইন্দোনেশিয়া থেকে তিন লাখ টন পাম তেল কিনেছে। এবার তা বেড়ে হয়েছে ৬ লক্ষ টন। মালয়েশিয়া বিশ্বে যত লক্ষ টন পাম তেল বিক্রি করে তার এক- তৃতীয়াংশ কিনত ভারত।

বিদেশি মুদ্রা আয়ের এই প্রধান পথ বন্ধ হয়ে যাওয়ায় বেশ বিপাকে পড়েছে দেশটি।  সম্প্রতি মালয়েশিয়া জানিয়েছিল, ভারত পাম তেল রপ্তানি বন্ধ করে দিলে তার বদলা নিতে তারা পারবে না। কারণ, ‘বিশাল’ ভারতের বিরুদ্ধে পাল্টা ব‌্যবস্থা নিতে তারা অক্ষম। বাণিজ্যিক লড়াইয়ে ‘ক্ষুদ্র’ মালয়েশিয়া ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না বলেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

এই পরিস্থিতিতে,  মালয়েশিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে দেখা করেন ইমরান।

সেখানে ইমরান বলেন, কাশ্মীর নিয়ে মালয়েশিয়ার অবস্থান মেনে নিতে পারেনি ভারত। তাই পাম তেল আমদানি বন্ধ করার হুমকি দিয়েছে। এটা আমাদের নজরে এসেছে। মালয়েশিয়া থেকে পাম তেল কিনতে আমরা যথাসাধ্য চেষ্টা করব।

মহাথিরের সঙ্গে কাশ্মীর নিয়ে আলোচনা করেছেন ইমরান। তবে মালয়েশিয়ার শিল্পমন্ত্রীকে উদ্ধৃত করে মঙ্গলবার সে দেশের পাম অয়েল কাউন্সিল বিবৃতি দিয়ে বলেছে, পাম তেল আমদানি সাময়িকভাবে নিয়ন্ত্রণ করেছে ভারত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মালয়েশিয়ার পাশে দাঁড়াল পাকিস্তান পাম তেল রাজনীতি

আপডেট টাইম : ০২:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০