ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

গোপালগঞ্জে মেয়েকে বাঁচাতে গিয়ে লাশ হলেন বাবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসরাফিল মোল্যা (৪২) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলামাঠ নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইসরাফিলের ছয় বছর বয়সের শিশু কন্যা অন্যের জমিতে কলাই শাক তুলতে গেলে জমির মালিক ইসলাম ও নাবিল তাকে মারধর করে। এসময় ওই শিশুর বাবা ইসরাফিল মেয়েকে পিটুনি থেকে বাঁচাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় ইসরাফিলকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইসরাফিল গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলামাঠ এলাকার রোকন উদ্দিন মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ  ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

গোপালগঞ্জে মেয়েকে বাঁচাতে গিয়ে লাশ হলেন বাবা

আপডেট টাইম : ১১:২৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০