ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মার্কিন বিমান বাহিনীতে বেড়েছে আত্মহত্যার ঘটনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০১৯ সালে মার্কিন বিমান বাহিনীতে আত্মহত্যার ঘটনা শতকরা ৩৩ ভাগ বেড়েছে। গত বছর মার্কিন বিমান বাহিনীর ১৩৭ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করে। মার্কিন ওয়েবসাইট মিলিটারি ডট কম বলছে, এই হিসাবে আগের বছরের তুলনায় ২০১৯ সালে আত্মহত্যার ঘটনা শতকরা ৩৩ ভাগ বেড়েছে।

মার্কিন বিমানবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ফর ম্যানপাওয়ার, পার্সোনেল অ্যান্ড সার্ভিসেস- লেফটেন্যান্ট জেনারেল ব্রায়ান কেলি বলেন, আত্মহত্যার ঘটনা জাতীয় জটিল সমস্যা হিসেবে দেখা দিয়েছে যার কোনো সহজ সমাধান নেই। খবর পার্সটুডের।

তিনি বলেন, ২০০৮ সাল থেকে আত্মহত্যার ঘটনা রেকর্ড করা শুরু হয় এবং এরপর থেকে ২০১৯ সালে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে।

২০১৮ সালে মার্কিন বিমান বাহিনীর ৬০ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করে। তবে ওই বছর বিমান বাহিনীতে সব মিলিয়ে ১০৩টি আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত সেনাদের মধ্যে মহিলার চেয়ে পুরুষ সেনা বেশি আত্মহত্যা করেছে।

বিমানবাহিনীতে এত বেশি আত্মহত্যার ঘটনায় মার্কিন সেনা কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মার্কিন বিমান বাহিনীতে বেড়েছে আত্মহত্যার ঘটনা

আপডেট টাইম : ১১:১৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০