ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যেকোনো সময় রোহিঙ্গাদের প্রত্যাবাসন: ত্রাণ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত আছে। চীন, মিয়ানমার ও বাংলাদেশ সরকারের যৌথ কূটনৈতিক তৎপরতার ফলে মিয়ানমার সরকার অনেকটা নমনীয় হয়েছে। তাই যেকোনো সময় রোহিঙ্গা প্রত্যাবাসন হতে পারে। বলেছেন, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

বুধবার দুপুর ১২টায় দিকে উখিয়া টেকনাফের সর্ববৃহৎ রোহিঙ্গা অধ্যুষিত এলাকা কুতুপালং এ অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প-৪ (এক্স) ঘুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাঁটাতারের বেড়া প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া দেওয়া হলে রোহিঙ্গা এবং স্থানীয় উভয়ের জন্য মঙ্গল হবে।

ভাসানচরের ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ভাসানচরকে বসবাস উপযোগী করে তোলা হয়েছে। রোহিঙ্গারা যদি সেখানে যেতে না চায় তাহলে আমাদের করার কিছু নেই। তবে এ ব্যাপারে মন্ত্রী পরিষদ পরে সিদ্ধান্ত নেবেন।

এর আগে মন্ত্রী উখিয়া ক্যাম্প-৪ (এক্স) এ চলমান রোহিঙ্গাদের জন্য বহুমুখী সেবা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। সেখানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও সংস্থা, উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রী নির্যাতনের শিকার বেশ কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলেন।

এসময় মন্ত্রীর সাথে ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (থ্রিপল আরসি) মাহবুব আলম তালুকদার, সংসদীয় কমিটির সদস্য লে. জেনারেল অব. মাসুদ উদ্দীন, মীর মোস্তাক হোসেন, আর এন জুয়েল ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যেকোনো সময় রোহিঙ্গাদের প্রত্যাবাসন: ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০