ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তৃণমূলের সম্মেলন করতে চিঠি পাঠাচ্ছে আওয়ামী লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ মুজিববর্ষকে সামনে রেখে তৃণমূলের মেয়াদোত্তীর্ণ কমিটিকে আগামী ৬ মার্চের মধ্যে সম্মেলন শেষ করার নির্দেশনা দিয়ে তৃণমূলে চিঠি পাঠাচ্ছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা এ তথ্য ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম ডেইলি বাংলাদেশকে বলেন, দলকে আরো শক্তিশালী ও গতিশীল করতে তৃণমূল কেন্দ্রীয় আওয়ামী লীগ চিঠি পাঠাচ্ছে।

মূলত যেসব জেলায় সম্মেলন করা হয়েছে সেই সব জেলার পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেয়া এবং যেসব জেলায় মেয়াদোত্তীর্ণ কমিটি আছে সেখানে আগামী ৬ মার্চের মধ্যে সম্মেলন শেষ করার জন্য তৃণমূলে চিঠি পাঠাচ্ছে দলটি। এই চিঠিতে সদস্য সংগ্রহ, সাংগঠনিক কার্যক্রম জোরদার, মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন পদক্ষেপ নেয়াসহ আরো কিছু বিষয় উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সামনে রেখে প্রতিটা ওয়ার্ড, থানা, জেলা, মহানগর ঢেলে সাজিয়ে দলকে আরো শক্তিশালী করতে এ উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। পাশাপাশি দলের সদস্য সংগ্রহ কার্যক্রমকেও গতিশীল করার দিকে মনোযোগী হচ্ছে দলটি।

চিঠিতে বলা হয়েছে, গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কাউন্সিল সুষ্ঠুভাবে শেষ হওয়ার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সারাদেশে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাংগঠনিক নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে যেসব নির্দেশনা দেয়া হয়েছে তা হলো-

১.সারাদেশে সদস্য সংগ্রহ অভিযান জোরদার করতে আগামী ১ মার্চ থেকে সদস্য বই, ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংগ্রহ করতে হবে।

২.যেসব সাংগঠনিক জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, দ্রুততম সময়ে সেসব জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দিতে হবে। পাশাপাশি যেসব সাংগঠনিক জেলায় সম্মেলন অনুষ্ঠিত হয়নি, বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সঙ্গে যোগাযোগ করে সেসব জেলায় সম্মেলন শেষ করতে হবে।

৩.মেয়াদোত্তীর্ণ যেসব সাংগঠনিক উপজেলা/থানা/পৌর বা ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিট রয়েছে, সেগুলোর সম্মেলন আগামী ৬ মার্চের মধ্যে শেষ করতে হবে।

৪. একইসঙ্গে মুজিববর্ষ উদযাপনের জন্য কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি হাতে নিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তৃণমূলের সম্মেলন করতে চিঠি পাঠাচ্ছে আওয়ামী লীগ

আপডেট টাইম : ০৩:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০