ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পদ্মাসেতুর অগ্রগতি ৭৭ ভাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ পদ্মাসেতুর কাজের অগ্রগতি ৭৭ ভাগ বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দফতর প্রধান এবং প্রকল্প পরিচালকদের নিয়ে চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে অগ্রগতি পর্যালাচনা ও নাগরিক সেবা প্রদান বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতুর কাজের অগ্রগতি হয়েছে ৭৭ ভাগ। এখন পর্যন্ত ২৩টি স্প্যান বসানো হয়েছে। ২৪ নম্বরটিও বসে যাবে ১০ তারিখ।

করোনাভাইরাসের কারণে চীনে গিয়ে আটকা পড়েছেন সেতুর অনেক কর্মকর্তা-কর্মচারী। এ প্রসঙ্গে তিনি বলেন, পদ্মাসেতু প্রকল্পে ৯৮০ জন চীনা নাগরিক কর্মরত রয়েছে। তাদের মধ্যে ৩৩২ জন নববর্ষের ছুটিতে গিয়েছিলেন। তাদের মধ্যে ৩৩ জন ফিরেছে, এরমধ্যে ৮ জন শঙ্কামুক্ত থাকলেও বাকিরা পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত চীনাদের জন্য সমস্যা না হলেও, সমস্যা হবে দুই মাস পরে। অর্থাৎ এ সেতুতে কর্মরত চীনা নাগরিকরা আগামী দুই মাসের মধ্যে না ফিরলে কিছু সমস্যা হবে।

জুলাইয়ের মধ্যে কোনো প্রকার অসুবিধা না হলে সবকটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পদ্মাসেতুর অগ্রগতি ৭৭ ভাগ

আপডেট টাইম : ০২:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০