ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আইসিসির তদন্তকারীদের রোহিঙ্গা গণহত্যার তদন্ত শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতিসংঘ-সমর্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)-র প্রসিকিউটর অফিস বলেছে, তারা মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর ‘গণহত্যায়’ জড়িত অপরাধীদের বিচার করতে ‘অপরাধের অভিযোগের’ তদন্ত শুরু করেছে।

আজ আইসিসি অফিস অফ প্রসিকিউটর (ওটিপি) এর পরিচালক ফাকিসো মোচোচোকো রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি (তদন্ত) ইতোমধ্যে চলছে। শেষ পর্যন্ত ন্যায়বিচার করা হবে।’

তিনি বলেন, তাদের এই তদন্তে ন্যায়বিচারের লক্ষ্যে মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বাসভূমিতে সংঘটিত সহিংসতার সঙ্গে একজন সাধারণ সৈনিক থেকে শুরু করে জেনারেল বা অন্য যে কারো অপরাধী হিসেবে জড়িত থাকা প্রত্যেকের বিষয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

ওপিটি নামে পরিচিত আইসিসির প্রসিকিউটরের কার্যালয়টি ইউএন সমর্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) মিয়ানমারকে গণহত্যা রোধ করতে ‘তার ক্ষমতার মধ্যে সমস্ত পদক্ষেপ গ্রহণ’ করার আদেশের বিশদ শুনানির রায় ঘোষণার দুই সপ্তাহ পরে এই ঘোষণা দিয়েছে।

আইসিআইজে প্যানেলের ১৭ সদস্যের সব বিচারকই সর্বসম্মতিক্রমে পর্যবেক্ষণ করেছেন রোহিঙ্গাদের ওপর এখনও গণহত্যার ‘মারাত্মক ঝুঁকি’র রয়েছে।
আইসিজে রাষ্ট্রগুলোর মধ্যে ইস্যু মীমাংসা বাধ্যতামূলক। আইসিসিকে আন্তর্জাতিক অপরাধের জন্য ব্যক্তিদের বিচার করার এবং তাদের যাবজ্জীবন কারাদন্ড সাজা দেওয়ার ক্ষমতা দেয়া হয়।

আজ মিডিয়া ব্রিফিংএর সময় আইসিসির প্রসিকিউটর অফিসার পরিচালক, ইঙ্গিত দিয়েছেন তদন্ত প্রক্রিয়াটি ‘দীর্ঘ, কঠোর এবং চ্যালেঞ্জিং’ এবং ‘এটি এক বছর, দুই বছর, তিন বছর বা আরও সময় নিতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আইসিসির তদন্তকারীদের রোহিঙ্গা গণহত্যার তদন্ত শুরু

আপডেট টাইম : ০২:১৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০