ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে নেপালের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০১৫
  • ৬০০ বার

নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার সন্ধ্যায় এই বৈঠকটি হয়েছে বলে বঙ্গভবন সূত্র জানিয়েছে। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নেপালে ভূমিকম্প-পরবর্তী সময়ে উদ্ধার অভিযান ও পুনর্গঠনে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হরি কুমার শ্রেষ্ঠ বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে স্বাক্ষরিত বিবিআইএন চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এই চুক্তি চার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূত নেপালে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বাংলাদেশে তার চার বছরের মেয়াদকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

বিবিআইএন আঞ্চলিক বাণিজ্য বাড়াতে সহায়তা করবে আশা করে তিনি বলেন, এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে এটি ইতিবাচক ভূমিকা পালন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে নেপালের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট টাইম : ১১:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০১৫