ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আহত শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ অর্ধশতাধিক এসএসসি পরীক্ষার্থী নিয়ে ঢাকার ধামরাইয়ে বাস খাদে পড়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ঘটনায় আহতদের সার্বিক খোঁজ খবর নিয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এছাড়া আহত শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানায়, সকালে বাসটি আশুলিয়ার বাইপাইল থেকে পরীক্ষার্থীদের নিয়ে ধামরাইয়ের কুশুরা এলাকায় দুটি স্কুল কেন্দ্রে যাচ্ছিলো। বাটুলিয়া এলাকায় পৌঁছালে চাকা বিস্ফোরণ হয়ে নিয়ন্ত্রণ হরিয়ে বাসটি খাদে পড়ে যায়।

এ সময় বাসে থাকা অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কালামপুর এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আহত শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ

আপডেট টাইম : ০৫:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০