ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তেলের আগুনে জ্বলছে আসাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের আসামে একটি তেলের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আসামে চলমান পরিস্থিতি নয়ের দশকের  কথা মনে করিয়ে দিচ্ছে। সে সময় বারবার তেলের পাইপলাইনগুলোকে নিশানা করছিল উলফা। ডিব্রুগড় ও তিনসুকিয়া জেলায় এ ধরনের ঘটনা হয়ে গিয়েছিল গা সওয়া। তবে পরিস্থিতি পালটে গেছে। শান্তি ফিরছে উত্তরপ‚র্বের অশান্ত রাজ্যটিতে। এ পরিস্থিতিতে ফের পাইপলাইনে বিস্ফোরণ ঘটল ডিব্রুগড় জেলায়। সর্বশেষ প্রাপ্ত খবর জানা গেছে, বুড়ি দিহিং নদীর মধ্যে দিয়ে যাওয়া একটি পাইপে বিস্ফোরণ ঘটেছে। ফলে ডিব্রুগড় জেলার নাহরকাটিয়ার দীঘলিবিল এলাকার চাচনি গ্রামের কাছেই নদীবক্ষে দাউদাউ করে জ্বলছে আগুন। স্থানীয়রা বলছেন, শুক্রবার গভীর রাতে বিস্ফোরণটি ঘটেছে। গত তিনদিন ধরেই জ্বলছে আগুন। দমকল, অয়েল ইন্ডিয়া ও ডিব্রুগড় তেল শোধনাগারের কর্তৃপক্ষের কাছে খবর গেলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এক গ্রামবাসীর দাবি, নদীর মধ্যে দিয়ে যাওয়া পাইপটি পানীয় জল সরবরাহের জন্য ব্যবহার করা হয়। কোনোভাবে সেটিতে অয়েল ইন্ডিয়ার দুলিয়াজান প্লান্ট থেকে অপরিশোধিত তেল ঢুকে যায়। তারপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এদিকে, গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। যেকোনো মুহ‚র্তে আগুন আরও ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। দুর্ঘটনার পাশাপাশি নাশকতার দিকটিই উড়িয়ে দিচ্ছেন না তারা। জলের পাইপে কীভাবে তেল এলো সেই কথাই ভাবিয়ে তুলছে অনেককে। প্রসঙ্গত, ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর ও যোরহাট জেলায় বিশেষভাবে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা (স্বাধীন)। এই বিস্ফোরণের নেপথ্যে তাদের হাত থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। সদ্য স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিক ‹বড়ো চুক্তি›। পৃথক বড়োল্যান্ডের দাবি প্রত্যাহার করেছে উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বড়োল্যান্ড (এনডিএফবি) এবার সেই পথেই চলার উদ্যোগ নিয়েছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম-স্বাধীন (ইউএলএফএ-আই)। প্রায় চার দশক পর আসামে ফিরছেন সংগঠনের প্রধান পরেশ বড়ুয়া। এপ্রিল মাসের মাঝামাঝি ‹রঙ্গালি বিহু› উপলক্ষে উলফা-র সঙ্গে শান্তি চুক্তি হিসেবে আসামবাসীকে নয়া উপহার দিতে চলেছে মোদি সরকার বলে জল্পনা। এই পরিস্থিতিতে এই বিস্ফোরণ নয়া সমীকরণ তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। এনডিটিভি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তেলের আগুনে জ্বলছে আসাম

আপডেট টাইম : ১০:১৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০