ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে সস্ত্রীক রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে গতকাল রবিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি তাঁর স্ত্রী রাশিদা খানমকে নিয়ে রবিবার রাত ৮টা ৩৭ মিনিটে হাসপাতালে যান এবং ১৫ মিনিট ওবায়দুল কাদেরের শয্যাপাশে অবস্থান করেন।

রাষ্ট্রপতি উপস্থিত চিকিত্সকদের সঙ্গে কথা বলেন এবং ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করেন।

চিকিৎসকরা রাষ্ট্রপতিকে জানান, ওবায়দুল কাদেরের অবস্থা এখন ভালো এবং শিগগিরই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

গত শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে এক সভায় যোগদানকালে ওবায়দুল কাদের অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে তাঁকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এর আগে গত বছরের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হয়।

রাষ্ট্রপতির পরিদর্শনকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, রেজোয়ান আহমেদ তৌফিক এমপি, রাস্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে সস্ত্রীক রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৯:৫১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০