ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ সিংগাপুরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেছেন ঝালকাঠী-১ আসনের এমপি বজলুল হক হারুন (বি এইচ হারুন)। ঠান্ডাজনিত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘ ১৫ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন। আওয়ামী লীগের এই নেতার রোগমুক্তি কামনা করে যারা দোয়া-মিলাদ মাহফিল করেছেন এবং খোঁজ খবর নেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নেতার পারিবারিক সুত্রে জানা যায়, সিঙ্গাপুরে হাসপাতালে থাকার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে বি এইচ হারুনের চিকিৎসার খোঁজখবর নেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা খোঁজখবর নেন। এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিক আমির হোসেন আমু এমপি ও তোফায়েল আহমেদ এমপি ঢাকার এ্যাপোলো হাসপাতালে গিয়ে খোজখবর নেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার সময় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন। এ ছাড়াও আরো কয়েকজন মন্ত্রী এবং সংসদ সদস্যসহ যারা খোঁজখবর নিয়েছেন তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জানা যায়, বি এইচ হারুনের রোগমুক্তি কামনায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, ছারছীনা দরবার শরীফ, চরমোনাই, নেছারাবাদ, কাশেমাবাদ, মহাখালির মসজিদে গাউছুল আযমসহ দেশ-বিদেশের অসংখ্য মসজিদ, দরবার শরীফে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যারা তার রোগমুক্তির দেয়া মাহফিলে অংশ নিয়েছেন তাদের সবার প্রতি বিএইচ হারুন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

আপডেট টাইম : ০৯:৩৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০