ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বিএনপির সহায়তা চাইলেন তাপস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে বিএনপির সহায়তা কামনা করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদে নির্বাচিত শেখ ফজলে নূর তাপস। রোববার সন্ধ্যায় রাজধানীর গ্রীন রোডের নিজস্ব কার্যালয়ে নির্বাচন পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনে তিনি এ সহযোগিতা চান।

শেখ ফজলে নূর তাপস বলেন, কোনো অশুভ শক্তি যেন ঢাকাকে অচল করতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখবো। আমরা ধৈর্যের সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবো। আমরা সবার জন্য কাজ করবো, দল-মত নির্বিশেষে। আমাদের প্রতিপক্ষ বিএনপির যে প্রার্থী পরাজিত হয়েছেন তার প্রতি সমবেদনা রইলো। আমি আশা করবো উন্নত ঢাকা গড়বার লক্ষ্যে তারাও আমাদেরকে সহযোগিতা করবে। তাদের প্রতিও আমাদের শুভ কামনা রইলো। আমাদের কারো প্রতি কোনো বিদ্বেষ নেই, সবাইকে সাথে নিয়ে আমরা উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে কাজ করতে চাই।

বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করে হরতাল পালন করছে- এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তাপস বলেন, এটা খুবই দুঃখজনক। ঢাকাবাসী যে রায় দিয়েছে সেটার বিরুদ্ধে এরকম একটা হরতাল ডেকে ঢাকাকে অচল করার যে প্রচেষ্টা নেয়া হয়েছে সেটার আমি নিন্দা জানাই। এটা কোনোভাবেই কাম্য নয়। ঢাকাবাসী তাদের ভোট প্রয়োগ করে রায় দিয়েছে, এটাকে সবাই সম্মান করা উচিত ছিলো, এটাকে গ্রহণ করা উচিত ছিলো। আমি খুবই মর্মাহত। জনগণের রায়কে এভাবে প্রত্যাখ্যান করা ঠিক হয়নি বলে আমি মনে করি।

মেয়রের দায়িত্ব গ্রহণের পর প্রথম কোনো বিষয়টিতে নজর দেবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাপস বলেন, আগেই বলেছি প্রথম ৯০ দিনের মধ্যে মৌলিক সেবাগুলো ঢাকাবাসীর দোরগোড়ায় পৌছাতে চাই। আমরা দায়িত্বগ্রহণের সাথে সাথেই কাজ আরম্ভ করবো।

পরাজিত প্রার্থী এবং বর্তমান যিনি নগর পিতা রয়েছেন, তাদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটা দায়িত্ব গ্রহণের পর কেমন হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সবাইকে নিয়েই কাজ করতে চাই। আমি নির্বাচনের আগেও বলেছি, নগর ভবনের দরজা সকল ঢাকাবাসীর জন্য সব সময় খোলা থাকবে। আমরা দলমত নির্বিশেষে, কিছু ক্ষেত্রে রাজনীতির উর্ধ্বে গিয়ে কাজ করতে চাই। যেটা ঢাকাবাসীর স্বার্থে এবং উন্নয়নে প্রয়োজন আমরা সেটাই করবো।

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাপস বলেন, আমার বিশ্বাস ছিল ঢাকাবাসী উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে সাড়া দেবে এবং সেই সাড়া আমি গতকাল পেয়েছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ও দৃঢ় প্রত্যয় নিয়ে ঢাকাবাসীর নিকট এসেছিলাম, নগরবাসী সেই রায় দিয়েছে। এই ম্যান্ডেট নিয়ে আমরা দায়িত্বভার গ্রহণের মাধ্যমে কাজ শুরু করবো। আমরা ঐক্যবদ্ধভাবে একটি নবসূচনা করবো এবং ঢাকাবাসীর প্রত্যাশিত যে নগরী তারা চায়, তেমন একটি উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে সততা, নিষ্ঠা এবং একাগ্রতার সাথে কাজ করবো।

দলীয় নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন ও পোস্টার সরিয়ে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের অনেক কাজ রয়েছে, অনেক কিছু করার রয়েছে। সকল নির্বাচিত কাউন্সিলর, এখন যারা রয়েছেন এবং সকল নেতাকর্মী ভাইবোনদের অনুরোধ করবো নির্বাচনের প্রচারণার সময় যেসব ব্যানার ফেস্টুন এবং ব্যানার লাগানো হয়েছিলো সেগুলো আগামীকালের মধ্যে যেন অপসারণ এবং পরিষ্কার করা হয়। আমরা চাই একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বিএনপির সহায়তা চাইলেন তাপস

আপডেট টাইম : ০৮:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০