হাওর বার্তা ডেস্কঃ শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে তার আরও বিশ্রাম প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় শনিবার তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বঙ্গবন্ধু মেডিকেলের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক সৈয়দ আলী আহসান জানিয়েছেন, মন্ত্রী এখন পুরোপুরি সুস্থ, তবে তার আরও বিশ্রাম প্রয়োজন।
গত ৩১ জানুয়ারি সকাল সাড়ে দশটায় ঠান্ডাজনিত শ্বাসকষ্ট নিয়ে ওবায়দুল কাদের বিএসএমএমইউতে ভর্তি হন।
গত বছরের মার্চ মাসে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা দেয়া হয়। পরে সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক মাস চিকিৎসার পর সুস্থ হয়ে দেশে ফিরেন ওবায়দুল কাদের।
Reporter Name 





















