ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

হরতালের প্রভাব নেই রাজধানীতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা শহরে বিএনপি হরতাল কর্মসূচির ঘোষণা দিলেও এর কোনো প্রভাব নেই রাজধানীতে। সকাল থেকেই সব ধরণের যানবাহন চলছে, অফিস-আদালতে ঠিকঠাক মতই যাচ্ছেন সবাই।

অন্যান্য কর্মদিবসের মতো স্বাভাবিকভাবে চলছে যানবাহন। বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে যানজটও দেখা গেছে। ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে দূররপাল্লার পরিবহনও।

হরতালে নাশকতা এড়াতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। তবে জামায়াতের কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনও। রাস্তায় বাড়ছে মানুষও। দোকানপাটও খুলতে শুরু করেছে।

শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব হরতাল কর্মসূচির ঘোষণা করেন। ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপি।

অপরদিকে হরতাল ঘোষণার পরও শনিবার রাতে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত জানায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার রাতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ বলেন, রোববার সারাদিন অন্যান্য দিনের মতো সড়কে গণপরিবহন চলবে। জ্বালাও-পোড়াও হলে এর দায়-দায়িত্ব বিএনপিকেই নিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

হরতালের প্রভাব নেই রাজধানীতে

আপডেট টাইম : ১০:১৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০