ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঢাকা দক্ষিণ: তাপস ১২৩৯৪, ইশরাক ৯৭৯৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। এখন পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ১২৩৯৪ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পেয়েছেন ৯৭৯৫ ভোট।

এর আগে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১৫০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটিতে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন। দক্ষিণে কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৩২৭জন।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের সময় বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের বের করে দেয়াসহ নানান অভিযোগ করেছেন বিএনপির মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

ঢাকা দক্ষিণে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস ‘নৌকা’, বিএনপির ইশরাক হোসেন ‘ধানের শীষ’, জাতীয় পার্টির হাজী মোহাম্মদ সাইফুদ্দিন মিলন ‘লাঙ্গল’, ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান ‘হাতপাখা’, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) বাহরানে সুলতান বাহার ‘আম’, বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা ‘ডাব’ এবং গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ‘মাছ’ প্রতীক নিয়ে নির্বাচন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঢাকা দক্ষিণ: তাপস ১২৩৯৪, ইশরাক ৯৭৯৫

আপডেট টাইম : ০৫:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০