ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে করে ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৪:১১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচনে ভোটগ্রহণের সময় পেশাগত দায়িত্বকালে সময় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনকালে এ আশ্বাস দেন আইজিপি। আইজিপি বলেন, সাংবাদিকের ওপর হামলার এমন কোনো ঘটনা আমি এখনো জানি না। তবে ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে সংশ্লিষ্টদের বিষয়টি তদন্তের নির্দেশ দিচ্ছি। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে আইজিপি বলেন, আমি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি, তবে এমন চিত্র চোখে পড়েনি। যারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, ভোট দিয়ে বের হচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। সবাই যার যার ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। তবে কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে করে ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

আপডেট টাইম : ০৪:২৪:১১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০