হাওর বার্তা ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিটি কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে নূর পরশ।
শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে কেন্দ্রটি পরিদর্শন করেন যুবলীগ চেয়ারম্যান। কেন্দ্র পরিদর্শনে এসে যুবলীগ চেয়ারম্যান ভোটারদের সঙ্গে কথা বলেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শনিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এই প্রথমবার ঢাকার দুই সিটিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহণ চলছে।
উল্লেখ্য, যুবলীগের চেয়ারম্যানের ছোট ভাই শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
Reporter Name 





















