ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অভিশংসন : ট্রাম্পকে আজই অব্যাহতি দিচ্ছে সিনেট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সিনেটে নতুন সাক্ষী ডাকাসহ আরও প্রমাণ হাজির করার জন্য বিরোধী ডেমোক্র্যাটরা যে প্রস্তাব তুলেছিলেন শেষমেষ তা ধোপে টেকেনি। ডেমোক্র্যাটরা মাত্র একজন সিনেটরেকে নিজেদের পক্ষে আনতে না পারায় রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ট্রাম্পের অভিশংসন তদন্তের জন্য নতুন সাক্ষী ও প্রমাণ হাজিরের বিপক্ষে প্রস্তাব পাস হয়েছে।

গোটা সপ্তাহ ডেমোক্র্যাটরা চতুর্থ একজন রিপাবলিকান সিনেটরের সমর্থনের অপেক্ষায় ছিলেন। মোট চারজন রিপাবলিকানের সমর্থন পেলেই তাদের পক্ষে ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে সাক্ষী হিসেবে সিনেটে হাজির করা যেত। কিন্তু তিনজন রিপাবলিকান তাদের পক্ষে ভোট দিলেও চতুর্থজন পাওয়া যায়নি।

 আর এর মাধ্যমে সিনেট থেকে অব্যাহতি পাওয়ার পথ প্রশস্ত হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য। সবকিছু ঠিক থাকলে আজই সিনেটের অভিশংসন বিচার থেকে ট্রাম্পের নিষ্কৃতি মিলবে। যদিও প্রতিনিধি পরিষদের মতো সিনেটেও ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস করাতে জোর প্রচেষ্টা চালাচ্ছিলেন বিরোধী ডেমোক্র্যাটরা। তবে তারা ব্যর্থ হচ্ছেন।

ব্যক্তিগত স্বার্থে রাষ্টীয় ক্ষমতা ব্যবহার এবং কংগ্রেসের কাজে বাধা প্রদানের মতো দুটি গুরুতর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে বিচার চলছিল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। এর আগে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ তাকে অভিশংসিত করে। সিনেট প্রেসিডেন্টকে অভিশংসনের পক্ষে রাজি হলে ট্রাম্পকে ক্ষমতা ছাড়তে হতো।

সিনেটে তার বিরুদ্ধে ওটা প্রস্তাব পাস করাতে ব্যর্থ হওয়ায় বরাবরের মতো বিরোধী ডেমোক্র্যাটদের কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় নেমে তিনি বিরোধীদের হুঁশিয়ার করে ফের হোয়াইট হাউসের দখল ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ডেমোক্র্যাটরা গণতন্ত্রের জন্য হুমকি বলে দাবি করেন তিনি।

সিনেটে বিতর্ক শেষে সংখ্যালঘু ডেমোক্র্যাট নেতা চাক শুমার স্বীকার করেন, নতুন সাক্ষী বা প্রমাণ হাজির করার জন্য ৫১টি ভোট তাদের হাতে নেই। ডেমোক্র্যাটদের চতুর্থ বাজি রিপাবলিকান সিনেটর লামার আলেকজ়ান্ডারও জানান, প্রাথমিক শুনানি ও সওয়াল-জবাব শেষে অতিরিক্ত সাক্ষী বা নতুন নথিপত্রের কোনো প্রয়োজন তিনি দেখছেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অভিশংসন : ট্রাম্পকে আজই অব্যাহতি দিচ্ছে সিনেট

আপডেট টাইম : ১০:৫৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০