ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শিক্ষার্থীপ্রতি ব্যয়ও তলানিতে কম শিক্ষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৪৫ তম বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীর অনুপাতে সবথেকে কম শিক্ষক রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)। শিক্ষার্থী প্রতি বার্ষিক ব্যয়ের পরিমাণও একেবারে তলানিতে।

২০১৮ সালের ওই বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার ৩৫৯ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র ২৫৮ জন। তাদের মধ্যে অনুপস্থিত ২২ জন। শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতে দেখা যায়, ৪০ জনের অধিক শিক্ষার্থীর জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষক।

এদিকে বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী প্রতি খরচ করা হয়েছে মাত্র ২৯ হাজার ৪০৮ টাকা। যা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে খুবই কম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন। শিক্ষার্থী প্রতি খরচের দিক থেকে ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৪ তম। এর থেকেও কম খরচ হয়েছে ছয়টি বিশ্ববিদ্যালয়ে। সেগুলো হলো- জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজারের অধিক থাকলেও শিক্ষকের সংখ্যা মাত্র ২৬৫ জন। এর মধ্যে ভারপ্রাপ্ত উপাচার্য ছাড়া আর কোনো স্থায়ী অধ্যাপক নেই। উপাচার্য ছাড়া বিভিন্ন বিভাগে এই মুহূর্তে চারজন চুক্তিভিত্তিক অধ্যাপক রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শিক্ষার্থীপ্রতি ব্যয়ও তলানিতে কম শিক্ষক

আপডেট টাইম : ০৭:৩১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০