ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আগামী কাল থেকে ফের শৈত্যপ্রবাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শুক্রবার সকালের দিকে আংশিক মেঘলা থাকলেও বেলা গড়ালেই আকাশ পরিষ্কার হবে। আর মেঘমুক্ত আকাশের পরই দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদ আব্দুল হামিদ।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে, ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উত্তরাঞ্চলসহ খুলনা অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে শনিবার থেকে। এদিকে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সিলেট অঞ্চলে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আগামী কাল থেকে ফের শৈত্যপ্রবাহ

আপডেট টাইম : ০৪:৫৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০