ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

চীন থেকে ফিরছেন ৩৬১ জন, রাখা হবে হজ ক্যাম্পে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি চীনে করোনাভাইরাস মহামারির আকার ধারণ করায় দেশটিতে অবস্থানরত ৫ হাজার বাংলাদেশিদের যারা দেশে আসতে চেয়েছেন, তাদের দেশে আনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। শুক্রবার চীন থেকে দেশে আসছেন মোট ৩৬১ জন। তাদের মধ্যে ১৮ শিশু ও শিক্ষার্থীসহ মোট ১৯ পরিবারের সদস্য রয়েছেন। তাদের আনতে আজ উহানে যাচ্ছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট।

চীন থেকে ফিরতে চাওয়া বাংলাদেশিদের আনতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ঢাকা থেকে উহানের উদ্দেশে ছেড়ে যাবে শুক্রবার বিকেল পাঁচটার দিকে। ৪১৯ আসনের এই ফ্লাইটটি চীন থেকে বাংলাদেশিদের নিয়ে দেশে ফিরবে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে।

এদিকে দেশে আনার পর প্রাথমিকভাবে ১৪দিন তাদের ঢাকার আশকোনার হজ ক্যাম্পে রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের আহ্বানে সাড়া দিয়ে চীনের উহান থেকে শিক্ষার্থীসহ ৩৬১ জন বাংলাদেশে আসার জন্য রেজিস্ট্রেশন করেছে। গতরাতে চীনা কর্তৃপক্ষ এ বিষয়ে ক্লিয়ারেন্স দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, চীন থেকে আসা বাংলাদেশিদের পর্যবেক্ষণের জন্য আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিন রাখা হবে। এরই মধ্যে হজ ক্যাম্পে আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে।

চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, দেশটিতে বর্তমানে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি রয়েছেন যাদের মধ্যে প্রায় ৪৫০ রয়েছেন উহানে। চীনে করোনাভাইরাস সংক্রমণের কারণে ৩১৪ জন বাংলাদেশি দূতাবাসের কাছে দেশে ফেরার জন্য আবেদন করেছিলেন। অবশেষে আজ তাদের ফিরিয়ে আনা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

চীন থেকে ফিরছেন ৩৬১ জন, রাখা হবে হজ ক্যাম্পে

আপডেট টাইম : ০৩:৫৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০