ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনাভাইরাস : বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের ক্রমবর্ধমান হুমকির মুখে বৈশ্বিক জরুরি (গ্লোবাল ইমার্জেন্সি) অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও বা হু)।

গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউএইচওর মহাপরিচালক অ্যাডানোম গ্রেবিয়াসিস এক সংবাদ সম্মেলনে বৈশ্বিক এ জরুরি অবস্থার ঘোষণা দেন।

এর এক সপ্তাহ আগেও ‘গ্লোবাল ইমার্জেন্সি’ ঘোষণা করতে অস্বীকৃতি জানিয়েছিলো হু। তবে এবার বাস্তবেই এ রোগকে সারা বিশ্বের জন্য হুমকি হিসেবে দেখছে সংস্থাটি।

জরুরি অবস্থার ঘোষণায় অ্যাডানোম গ্রেবিয়াসিস বলেন, এ ঘোষণার মাধ্যমে দুর্বল স্বাস্থ্যসেবার দেশগুলোকে সুরক্ষা দেওয়া এবং তাদের জন্য প্রস্তুতি নেওয়া হবে।

এ রোগটিতে নতুন করে চীনে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে একজন থেকে অন্যজনের শরীরে এই রোগ ছড়িয়ে পড়ছে। এ বিষয়টি উল্লেখ করে ডব্লিউএইচওর মহাপরিচালক বলেন, আমরা এই বিষয়ে স্পষ্ট উদাহরণ দেখেছি। ফলে সবকিছু পর্যালোচনা করে সংস্থাটির বিশেষজ্ঞ কমিটি জরুরি অবস্থা ঘোষণা করছে।

শুধু চীনের জন্য হুমকি নয়, সারা বিশ্বের জন্য হুমকি তৈরি করায় এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে জানিয়ে অ্যাডানোম গ্রেবিয়াসিস বলেন, চীনে যা ঘটছে এই কারণে নয়, বরং অন্য দেশে যা ঘটছে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্বেগের বিষয় হলো দুর্বল স্বাস্থ্যব্যবস্থার দেশগুলোতে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি।

শেষ খবর পাওয়া পর্যন্ত সব মিলিয়ে চীনের মূল ভূখণ্ডে এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৩ জনে। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নতুন করে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যাও, যা প্রায় নয় হাজারে ছাড়িয়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনাভাইরাস : বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা ঘোষণা

আপডেট টাইম : ০৯:২১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০