ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অবসরে গেলেও রেশন পাবেন পুলিশ সদস্যরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ অবসরে গেলেও এখন থেকে রেশন পাবে পুলিশ সদস্যরা। বুধবার (২৯ জানুয়ারি) এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। তবে এ বছর ১ জানুয়ারির পর যারা অবসরে যাবেন শুধু সে সকল পুলিশ সদস্যকে এ সুবিধা দেওয়া হবে বলেও জানানো হয়।

অবসরের পর রেশনসুবিধা চেয়ে পরপর দুই দফা পুলিশ সপ্তাহে দাবি তুলেছিলেন বাহিনীর সদস্যরা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবারের দুই সদস্যের জন্য অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা রেশন পাবেন । একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্ধ বা আতপ চাল ২০ কেজি , আটা পাবেন ২০ কেজি, চিনি দুই কেজি, ডাল দুই কেজি এবং ভোজ্যতেল পাবেন সাড়ে ৪ লিটার। অবসরপ্রাপ্ত পুলিশ পরিবারের সদস্য একজন হলে রেশন সুবিধা পাবেন অর্ধেক।

আরও বলা হয়েছে, যেসব পুলিশ সদস্য চলতি বছরের ১ তারিখ বা এরপর অবসরে গেছেন তারা এই সুবিধা পাবেন। এর আগের কোন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এ সুবিধা পাবেন না। সন্তানদের বয়স ২১ বছর হওয়া পর্যন্ত এ সুবিধার আওতায় পরবে। অবিবাহিত মেয়ে, শারীরিক প্রতিবন্ধী সন্তান আজীবন এই সুবিধা পাবেন। তবে স্বামী ও স্ত্রী দুজনেই পুলিশ সদস্য হলে বা তাঁদের কোনো একজনের রেশন সুবিধা আছে বা এমন কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে অবসরকালীন রেশন সুবিধা পাবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অবসরে গেলেও রেশন পাবেন পুলিশ সদস্যরা

আপডেট টাইম : ০৯:১৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০