ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

চাকরি না করে ১০ জনকে চাকরি দেবো, এই চিন্তা করতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
  • ৩৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজে চাকরি না করে আরও ১০ জনকে চাকরি দেবো- এই চিন্তা নিয়ে যুব সমাজকে নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, নিজে চাকরি না করে চাকরি দেবো এই চিন্তাটা থাকতে হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মধ্যে জাতীয় যুব পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অন্যের দুয়ারে দুয়ারে চাকরি ভিক্ষে না করে… সব সময় এটা চিন্তা করতে হবে- আগে দেখতে হবে আমি নিজে কি করতে পারি, নিজে কতটুকু কাজ করতে পারে, নিজে মানুষকে কিছু দিতে পারি কিনা।

তিনি বলেন, আমি চাকরি করবো না আমি আরো দশ জনকে চাকরি দেবে এই চিন্তাটা মাথায় থাকলে অনেক বড় বড় কাজ করা যায়।

শেখ হাসিনা বলেন, শুধু চাকরির দিকে মুখাপেক্ষী হয়ে বসে থাকলে চলবে না। তরুণদের নিজেদের চিন্তা-চেতনা বা কর্মশক্তি আছে, দক্ষতা আছে তার মাধ্যমে নিজে যেমন কাজ করবে, আরও দশজনকে কাজ করবার সুযোগ করে দিতে পারবে।

‘তাই চাকরি না করে চাকরি দেবো; এই চাকরি দেবো; মানে দেওয়ার সক্ষমতা অর্জন করবো বা চাকরি দিতে পারবো। এই চিন্তাটাই মাথায় থাকতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস থাকতে হবে, আত্মমর্যাদাবোধ থাকতে হবে, সেটা থাকলে পরে আমার মনে হয় বাংলাদেশের কেউ আর বেকার থাকবে না।

মুজিববর্ষ ঘিরে তরুণদের জন্য সরকারের লক্ষ্যের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন আমাদের একটা লক্ষ্য হচ্ছে যে, সারা বাংলাদেশে এই মুজিববর্ষকে ঘিরে কেউ যেন বেকার না থাকে।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির। অনুষ্ঠানে সফল ২৭ জন সফল আত্মকর্মী ও সংগঠকের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফল আত্মকর্মী ও সংগঠকদের পক্ষে বক্তব্য রাখেন সফল আত্মকর্মী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারী ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান ও যুব সংগঠক হিসেবে সারাদেশে যুব নারী কোটায় প্রথম স্থান অর্জনকারী পারভীন আকতার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

চাকরি না করে ১০ জনকে চাকরি দেবো, এই চিন্তা করতে হবে

আপডেট টাইম : ০২:৪৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০