ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিএনপি নির্বাচনের পরিবেশ নষ্টের পাঁয়তারা করছে : তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি ঢাকার দুই সিটির নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার জন্য একের পর এক ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

বুধবার রাজধানীর তেজগাঁও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলচ্চিত্র তারকা-পরিচালক-প্রযোজক-কলাকুশলীদের আনন্দ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘অপরাজনীতির সঙ্গে বিএনপি জড়িত। তারা অতীতের মতো নির্বাচনকে কেন্দ্র করে জ¦ালাও-পোড়াও ও সংঘর্ষের রাজনীতি সৃষ্টি করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে।’

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে আশা করে তথ্যমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনসহ দেশের কোনো নির্বাচনই সরকারের অধীনে হয় না। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়ে থাকে। এ ড়্গেত্রে সরকার নির্বাচন কমিশনকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আজ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের দেশ অনেক দূর এগিয়ে গেছে। আমাদের উদ্দেশ্য ২০৪১ সাল নাগাদ রাষ্ট্রকে একটি উন্নত দেশে পরিণত করা। একই সঙ্গে আমাদের লক্ষ্য একটি উন্নত জাতি গঠন করা।’ শুধু উন্নত রাষ্ট্র গঠন করলে হবে না, উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা উন্নত রাষ্ট্র গঠন করার পাশাপাশি একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই। আমরা অন্যদের অনুকরণে উন্নত রাষ্ট্র হতে চাই না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে জাপান ও মালয়েশিয়ার মতো একটি উন্নত রাষ্ট্র রূপান্তরিত করতে চেয়েছিলেন। আমরা তার দেখানো পথেই হাঁটছি। আশা করছি ২০৪০ সালের আগেই বাংলাদেশকে এগিয়ে নিতে পারব।’

তিনি জানান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের বিভিন্ন সেক্টরের উন্নয়নের লক্ষ্যে ৩২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া মুজিববর্ষ পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুসফিকুর রহমান গুলজার, সাধারণ সম্পাদক বদরুল আলম খোকন, চলচ্চিত্র লীগের সভাপতি এসএ খালেক, সাধারণ সম্পাদক শাহ আলম কিরণ, অভিনেতা আলমগীর ও অভিনেত্রী মৌসুমী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিএনপি নির্বাচনের পরিবেশ নষ্টের পাঁয়তারা করছে : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০২:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০