ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

‘নির্বাচনের সার্বিক পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে। ইসির নির্দেশনা অনুযায়ী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে।’

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে থাকে। ইসির নির্দেশনা অনুযায়ী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। আমি মনে করি নির্বাচনের সার্বিক পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে রয়েছে, সুন্দর রয়েছে। কোথাও কোনো ঝুঁকি নেই।

চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। ছোট-খাট যে দু-একটি ঘটনা ঘটছে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

ওয়ারীর সংঘর্ষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়ারীতে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের একটি অফিসকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। অবাক করার বিষয় প্রচারণা থেকে গুলি ছোঁড়া হয়েছে। এ ঘটনায় একজনকে আমরা শনাক্ত করে ইতোমধ্যে গ্রেপ্তার করেছি। বুধবার গুলশানে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনায়ও জড়িতের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে ভোট মানেই উৎসব। সবাই আনন্দের সঙ্গে ভোট দিয়ে পছন্দের ব্যক্তিকে জয়ী করেন। এবারো এ ঘটনার ব্যত্যয় ঘটবে না, এবারো ভোটাররা ভোট দিয়ে তার প্রিয় ব্যক্তিকে নির্বাচিত করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

‘নির্বাচনের সার্বিক পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে

আপডেট টাইম : ০১:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০