ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এলাকার উন্নয়নে ২০ কোটি করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রতিটি নির্বাচনী এলাকার অবকাঠামো উন্নয়নে ২০ কোটি টাকা বরাদ্দ দিতে নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য এ প্রকল্প হাতে নেয়া হচ্ছে।

বুধবার সংসদে এ-সংক্রান্ত দুটি প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এ কথা জানান।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার বিভাগের এলজিইডির আওতায় সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি নির্বাচনী এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ সাপেক্ষে ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’ একটি প্রকল্প চলমান আছে, যা জুন ২০২০-এ সমাপ্ত হবে।

তিনি বলেন, বর্তমানে সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি নির্বাচনী এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ রেখে ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ নামে নতুন একটি প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন।

মানিকগঞ্জের সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে ৭০ ভাগ ভূ-পৃষ্ঠের পানি আর ৩০ ভাগ ভূ-গর্ভস্থ পানির উৎসের ওপর নির্ভরতা নিশ্চিত করে ঢাকাবাসীর মধ্যে পানি সরবরাহ করা হবে।

সংরক্ষিত আসনের সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, দেশের ২২৩টি উপজেলায় ৫ কোটি ২৫ লাখ স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৫৮ শতাংশ। দেশের যে সকল উপজেলার স্মার্টকার্ড এখনো মুদ্রণ হয়নি। ২০২১ সালের জুন নাগাদ মুদ্রণ করে বিতরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এলাকার উন্নয়নে ২০ কোটি করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা

আপডেট টাইম : ০৯:৪২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০