ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতি নির্বাচন : সভাপতিসহ ৫টি পদে বিএনপিপন্থীরা, সম্পাদকসহ ১০টি পদে আ.লীগপন্থীরা বিজয়ী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
  • ৩৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতি কার্যকরী পরিষদ-২০২০ এর নির্বাচনে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে বিএনপিপন্থীরা সভাপতি-অডিটরসহ ৫টি পদে জয় লাভ করেছেন। আওয়ামীপন্থীরা সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ প্যানেলে সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছেন।

সোমবার সকালে এ ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবি সমিতির সভাপতি ও রিটার্নিং কর্মকর্তা মো. জালাল উদ্দিন। এর আগে রোববার দিনভর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সভাপতি পদে বিএনপির অ্যাডভোকেট নুরুল হক ৪২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগের বিকাশ রায় পেয়েছেন ৩৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের আব্দুর রহমান আল হোসাইন তাজ ৪০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট এস আই এম মঞ্জরুল হক বাচ্চু পেয়েছেন ৩৯৯ ভোট। অডিটর পদে বিএনপির মোস্তাফিজুর রহমান ৩৯১ ভোটে জয়লাভ করেছেন। সহ-সভাপতি পদে আ’লীগের রফিকুল ইসলাম ও তোফায়েল ফারুক, সহ সম্পাদক পদে আ’লীগের জিয়াউল হক, সাজ্জাদুল হক এবং বিএনপির শামসুন্নাহার নির্বাচিত হয়েছেন। সদস্যপদে নির্বাচিতরা হলেন, আ’লীগের শাহনাজ বেগম, ইশতিয়াক আহমেদ, শিবানী মজুমদার, আব্দুর রাজ্জাক ও শহিদুল ইসলাম এবং বিএনপির মাজিদুল হক ও শাহানারা আক্তার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে ৯১৩ জন ভোটারের মধ্যে ৮৩৪ জন ভোট দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতি নির্বাচন : সভাপতিসহ ৫টি পদে বিএনপিপন্থীরা, সম্পাদকসহ ১০টি পদে আ.লীগপন্থীরা বিজয়ী

আপডেট টাইম : ০৭:৪৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০