ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বুধবার থেকে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী বুধবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না। কোথাও গুঁড়ি গুঁড়ি কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আর এই বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে যাবে।
এদিকে সোমবার দেশের অনেক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও তাপমাত্রা কিছুটা বেড়ে তা ফের কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, ২৯ ও ৩০ জানুয়ারি আমরা বৃষ্টির পূর্বাভাস দিয়েছি। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না। ঢাকায় প্রায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। আর দক্ষিণাঞ্চলের দিকে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এ বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে কোনো কোনো এলাকায় আবারো শীত জেঁকে বসতে পারে। এ সময় শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে দেশের অনেক অঞ্চলের ওপর দিয়ে। এটি মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও যশোরে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল টাঙ্গাইল, ফরিদপুর, মাদারিপুর, গোপালগঞ্জ, সীতাকুণ্ড, কুমিল্লা, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, দিনাজপুর, ডিমলা, রাজারহাট, চুয়াডাঙ্গা এবং কুমারখালীতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বুধবার থেকে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

আপডেট টাইম : ০৮:৪৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০