ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরাকে মার্কিন দূতাবাসের অভ্যন্তরে রকেট হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত এলাকা গ্রিন জোনে অবস্থিত মার্কিন দ‚তাবাসের অভ্যন্তরে রকেট হামলা চালানো হয়েছে। রবিবার সন্ধ্যায় ওই অঞ্চলে পাঁচটি রকেট আঘাত হানে। এর মধ্যে তিনটি রকেট সরাসরি মার্কিন দ‚তাবাসে আঘাত হানে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। মার্কিন যৌথ অভিযান কমান্ড দাবি করেছে, এই হামলায় কেউ হতাহত হয়নি। জানুয়ারিতে এ নিয়ে তৃতীয়বারের মতো ওই দ‚তাবাস লক্ষ্য করে হামলা হলেও এবারই প্রথম সরাসরি দ‚তাবাস ভবন আক্রান্ত হলো। ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরাকের বিক্ষোভ কিছুটা প্রশমিত হয়ে আবারও তা জোরালো হয়ে ওঠে। বিদেশি হস্তক্ষেপমুক্ত প্রশাসনের দাবিতে বিক্ষোভ করছে ইরাকি নাগরিকেরা। ওই বিক্ষোভের মধ্যে রবিবার মার্কিন দ‚তাবাসে হামলার ঘটনা ঘটলো। কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার পরপরই এর নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদী। এই ধরনের ‘আগ্রাসন’ চলতে থাকলে ইরাক যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে বলে সতর্ক করেন তিনি। অপর এক বিবৃতিতে দ‚তাবাসরে সুরক্ষা নিশ্চিতে ইরাকের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাগদাদে মার্কিন বিমান হামলায় কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ওয়াশিংটন-তেহরান উত্তেজনা বেড়েছে। ইরান এই হত্যাকান্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর গত ৪ জানুয়ারি (শনিবার) রাতে বাগদাদে মার্কিন দ‚তাবাসের কাছে রকেট হামলা হয়। বিবিসি, রয়টার্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরাকে মার্কিন দূতাবাসের অভ্যন্তরে রকেট হামলা

আপডেট টাইম : ০৭:৫৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০