ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মেয়র-কাউন্সিলর জনগণের মুখোমুখি হবে : আতিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচনে বিজয়ী হলে মেয়র ও কাউন্সিলরদের জনগণের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। গতকাল রাজধানীর উত্তরায় গণসংযোগ কালে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে আমি কথা দিতে চাই, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতি মাসে জনগণের সামনে মেয়র এবং কাউন্সিলর উপস্থিত হবে। অর্থাৎ জনগণের মুখোমুখি হয়ে তাদের কথা শুনবো, অভিযোগ জানবো, তাদের প্রশ্নের উত্তর দেবো। যার মাধ্যমে সিটি করপোরেশন, মেয়র এবং কাউন্সিলর জনগণের মুখোমুখি হয়ে জবাবদিহিতার আওতায় আসবে। তিনি বলেন, আপনাদের সবাইকে নিয়ে সবার অংশগ্রহণের মাধ্যমে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। সেই আন্দোলন হবে মাদকের বিরুদ্ধে আন্দোলন। মাদকমুক্ত শহর গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করবো। আমাদের মাদকমুক্ত সমাজ গড়তেই হবে।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আতিকুল ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছে আপনাদের যেতে হবে, উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা মার্কার পক্ষে ভোট চাইতে হবে। আর এমন গণসংযোগের সময় আপনাদেরকে জনগণের ভোগান্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গণসংযোগের নামে কোনোভাবেই জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। জনদুর্ভোগ হলে কিন্তু ভোট বাড়বে না, ভোট কমবে। তাই জনগণের ভোগান্তি যেন না হয় সে বিষয়ে আপনারা গুরুত্ব সহকারে নজর রাখবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মেয়র-কাউন্সিলর জনগণের মুখোমুখি হবে : আতিক

আপডেট টাইম : ০৭:৪৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০