ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আকাশে উড়ল দুই ইঞ্জিনের বৃহত্তম বিমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের সবচেলে বড় টুইন-ইঞ্জিন বিমান ৭৭৭এক্স-এর পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে বোয়িং। গত বছর প্রতিষ্ঠানটির দুটি বিমান বিধ্বস্ত হয়ে ৩৪৬ আরোহীর প্রাণহানির জেরে ৭৩৭ ম্যাক্স বিমান বাজার থেকে সরিয়ে নেয়ার পর নিজেদের সুনাম কিছুটা টেনে তোলার চেষ্টা করছে বোয়িং। এর অংশ হিসেবেই এ পরীক্ষা চালানো হল।

সিয়াটল থেকে ফ্লাইটটি শুরু হয় এবং ৪ ঘণ্টা ধরে চলে। প্রবল বাতাস থাকার করণে চলতি সপ্তাহে এর আগে এ ধরনের দুটি প্রচেষ্টা বাতিল করা হয়। এমিরেটসের সঙ্গে যুক্ত হওয়ার আগে বিমানটির আরও পরীক্ষা-নিরীক্ষা করবে তারা। ২৫২ ফুট লম্বা যাত্রীবাহী বিমানটি চলতি বছরেই উদ্বোধন করার কথা ছিল কিন্তু কারিগরি ত্র“টির কারণে তা পেছানো হয়। বোয়িংয়ের সফল ৭৭৭ মিনি জাম্বো বিমানের আরও উন্নত ও বড় সংস্করণ হচ্ছে ৭৭৭ এক্স বিমানটি।

বিমানটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি ডানা ভাঁজ করতে পারবে এবং বাণিজ্যিকভাবে বিশ্বের সবচেয়ে বড় ইঞ্জিন রয়েছে এটির। ‘একটি কোম্পানি হিসেবে আমরা যেসব দুর্দান্ত কাজ করতে সক্ষম এ বিমানটি সেটারই প্রামাণ,’ বলেন ৭৭৭এক্সের মার্কেটিং পরিচালক ওয়েন্ডি সোয়ার্স।

বোয়িং বলছে যে, তারা ৩০৯টি বিমান বিক্রি করেছে যার প্রতিটির মূল্য ৪৪২ মিলিয়ন ডলার। বিমানটিতে ৩৬০ জন যাত্রী ধারণ ক্ষমতা থাকবে। গত বছর মাত্রা ৫ মাসের ব্যবধানে দুটি ৭৩৭ ম্যাক্স বিমান বিধ্বস্ত হওয়ার পর বোয়িং কিছুটা সংকটে পড়েছে- প্রথমটি হয় ২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ায় ও পরেরটি হয় মার্চে ইথিওপিয়ায়। অভিযোগ ওঠে যে, কাস্টমারদের চাহিদা পূরণ করতে নিরাপত্তার বিষয়টিকে নিশ্চিত না করেই বিমানগুলো সরবরাহ করা হয়েছে- এমন অভিযোগের পর কয়েক দফা তদন্তের মুখে পড়ে বোয়িং। বিমানটি আবারও ফ্লাইটের জন্য অনুমোদন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে কোম্পানিটি।

বোয়িংয়ের সবচেয়ে বেশি বিক্রীত বিমান ৭৩৭ ম্যাক্স বাজার থেকে সরিয়ে নেয়ার পর প্রায় ৯ বিলিয়ন ডলার লোকসানের মুখে পড়ে কোম্পানিটি। সূত্র : বিবিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আকাশে উড়ল দুই ইঞ্জিনের বৃহত্তম বিমান

আপডেট টাইম : ০৯:১৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০