হাওর বার্তা ডেস্কঃ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশের ৯৯৯ সেবা দুই বছরে দুই কোটি মানুষের কাছ থেকে সাহায্যের আবেদন পেয়েছি। এর মধ্যে আমরা প্রায় অর্ধ কোটি মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে পেরেছি।
পুলিশ চায় মানুষকে সেবা দিতে, মানুষকে সাহায্য করতে। পুলিশকে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে চাই। সেই প্রচেষ্টাই অব্যাহত আছে বলে জানান তিনি।
এ সময় তিনি দর্শকদের প্রশ্ন করে বলেন- আগের চেয়ে এখন মানুষ ভাল সেবা পাচ্ছে কি না?। হ্যাঁ সূচক উত্তর পেয়ে তিনি বলেন, আমরা পুলিশ, আপনাদেরই সন্তান, আত্মীয়- স্বজন। আমরা অন্য গ্রহ থেকে আসিনি। পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছে। এমনকি কোন পুলিশ সদস্যও যদি মাদকের সঙ্গে জড়িত থাকলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে। আপনাদের পুলিশ হতে চাই, জনগণের পুলিশ হতে চাই।
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Reporter Name 





















