ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

পাঁচ বছরে সর্বনিম্নে স্বর্ণের দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০১৫
  • ৬২০ বার

আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে কমছে স্বর্ণের দাম। পণ্যটির দাম এখন রয়েছে পাঁচ বছরে সর্বনিম্নে। যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার বৃদ্ধি এবং ডলারের বিনিময়মূল্য বেড়ে যাওয়ায় পণ্যটির দাম কমছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা।

মার্কেট ওয়াচের খবরে বলা হয়, নিউইয়র্কে কমোডিটি এক্সচেঞ্জে (কোমেক্স) স্বর্ণের দাম কমেছে দশমিক ৯ শতাংশ। আগের দিনের তুলনায় ৯ ডলার ৫০ সেন্ট কমে সোমবার ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় এক হাজার ৬৬ ডলার ৮০ সেন্টে। এর আগে গত সপ্তাহে পণ্যটির দাম কমেছিল দশমিক ৪ শতাংশ। ওই সময় টানা পঞ্চমবারের মতো দরপতনে শেষ হয় পণ্যটির সাপ্তাহিক বাজার। ওই দিন গত সপ্তাহের শেষে পণ্যটির দাম এসেছিল ২০১০ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্নে। সোমবারের পতনের পর এর তুলনায় আরও নিচে নেমে এসেছে পণ্যটির দর।

এদিকে রুপার দাম বর্তমানে রয়েছে ছয় বছরে সর্বনিম্নে। কোমেক্সে পণ্যটির দরপতন হয়েছে প্রতি আউন্সে ৬ দশমিক ৪ সেন্ট। আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ কমে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে সোমবার দিন শেষে প্রতি আউন্স রুপার দাম নেমে আসে ১৪ ডলার শূন্য ৩ সেন্টে, যা ২০০৯ সালের আগস্টের পর সর্বনিম্ন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচ বছরে সর্বনিম্নে স্বর্ণের দাম

আপডেট টাইম : ০৯:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০১৫