ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিএনপি রাজনীতিতে ব্যস্ত আমরা উন্নয়নে : তাপস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিএনপি জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত আর আমরা ঢাকাবাসীর উন্নয়ন নিয়ে ব্যস্ত। গতকাল রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে নির্বাচনী গণসংযোগকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিএনপি প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে এমন প্রশ্ন করা হলে তাপস বলেন, আমরা গণসংযোগ করছি। ঢাকাবাসীর স্বতস্ফ‚র্ত সাড়া পাচ্ছি। বিপুল নেতাকর্মীসহ আমরা মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে যাচ্ছি।
কিন্তু দুর্ভাগ্যজনক লক্ষ্য করছি, আমাদের প্রতিপক্ষ শুধু অভিযোগ নিয়ে ব্যস্ত। তাদের ঢাকাবাসীর জন্য উন্নয়নের কোনো রূপরেখা নেই। ঢাকাবাসীর মানোন্নয়নে কোনো কার্যক্রম নেই। তারা শুধু জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত। আমরা ঢাকাবাসীর উন্নয়ন নিয়ে ব্যস্ত।

তাপস বলেন, বংশাল, কোতয়ালীবাসীর জন্য ৩০ বছরের মহাপরিকল্পনার আওতায় উন্নত ঢাকা গড়ে তুলব। এই এলাকায় যে ঐতিহ্য রয়েছে সেটি সংরক্ষণ করব এবং বিশ্বাসীর কাছে তুলে ধরব। আমাদের ইশতেহারের কাজ শুরু হয়ে গেছে। আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে। যেখানে আমরা যাচ্ছি বিপুল সাড়া পাচ্ছি।

তিনি বলেন, আমরা আশা করছি, আমাদের নির্বাচনী ইশতেহার ২৮ বা ২৯ তারিখে ঢাকাবাসীর কাছে প্রকাশ করতে পারব। আমাদের সুন্দর ঢাকা, ঐতিহ্যের ঢাকা, আমাদের সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আগামী ১ ফেব্রুয়ারি ভোট দিন। আমি মনে করি, এই নির্বাচন ঢাকাবাসীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ঢাকাবাসীর জন্য উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে একটি নবসূচনা, নবযাত্রা আমরা করতে চাই।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, ঢাকাবাসী সেই উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে তাদের রায় নৌকা মার্কায় ভোট দিয়ে সেবক হিসেবে নির্বাচিত করবে। একইসঙ্গে আমাদের কাউন্সিলর প্রার্থীদেরকে নির্বাচিত করে উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে ভোট দিয়ে রায় দেবেন।

এদিকে নির্বাচনী প্রচারণাকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্যারিস্টার তাপস গতকাল পুরান ঢাকার সদরঘাট, তাঁতীবাজার, শাঁখারীবাজার, বংশাল এলাকায় নির্বাচনী গণসংযোগ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিএনপি রাজনীতিতে ব্যস্ত আমরা উন্নয়নে : তাপস

আপডেট টাইম : ০৮:৩০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০