ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নির্বাচিত হলে ঢাকা হবে সবুজ : আতিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আপনারা আমাকে উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিন। আমাকে নির্বাচিত করলে একটি আধুনিক, সচল, সবুজ ঢাকা গড়ে তুলব। গতকাল রাজধানীর গুলশান হেলথ ক্লাব পার্কে নির্বাচনী গণসংযোগ থেকে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দ‚রে রাখতে হলে সঠিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। আমি সেই সুযোগ সৃষ্টি করতে চাই। উত্তর সিটি করপোরেশন এলাকায় বর্তমানে ২৪টি পার্ক রয়েছে। আমি নির্বাচিত হলে আরও ২৪টি পার্ক গড়ে তোলা হবে। এই উন্নয়নে নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই।

আতিক বলেন, রাজধানীতে নাগরিকদের নিরাপত্তা যেমন নিশ্চিত করা হবে। তেমনি খেলাধুলার জন্য থাকবে পর্যাপ্ত মাঠ, পার্ক। আমি চাই আমাদের আগামী প্রজন্ম বেড়ে উঠুক সুস্থতায়।

সিটি নির্বাচনের বাকি ছয় দিনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে নেতা–কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন, রোববার আমার নির্বাচনী ইশতেহার দেব। সেখানে চমক থাকবে। আর সচল, সুস্থ ও মানবিক ঢাকা গড়ার অঙ্গীকার থাকবে।

তিনি বলেন, আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাসী। আমি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বলতে পারি বিজয়ী হলে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করব ইনশাল্লাহ। তাই আগামী ১ ফেব্রুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, এস এ মান্নান কচি, ১৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মফিজুর রহমান প্রমুখ।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নির্বাচিত হলে ঢাকা হবে সবুজ : আতিক

আপডেট টাইম : ০৮:২৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০