ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরানের মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় ৩৪ সেনা মস্তিষ্কে আঘাতজনিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় ৩৪ সেনা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার জন্য চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। এক মুখপাত্র জানিয়েছেন, ১৭ সেনা এখনও চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা তাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। খবর বিবিসি।

গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

সোলেইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এর মধ্যেই গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে, এসব হামলায় কোনো আমেরিকান আহত হয়নি।

তবে গত সপ্তাহে পেন্টাগন জানিয়েছে যে, ওই হামলার কারণে মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার জন্য ১১ সদস্য চিকিৎসা নিচ্ছেন। এদিকে এ বিষয়ে জানতে চাওয়া হলে চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি শুনেছি তাদের মাথাব্যথা এবং আরও কিছু সমস্যা রয়েছে। তবে আমি এটা বলতে পারি যে, এগুলো ততটা গুরুতর নয়।

অপরদিকে, ইরাকে আইন আল আসাদ ঘাঁটিতে ইরানের ওই হামলায় কোনো আমেরিকান নাগরিকের মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেছে পেন্টাগন।

শুক্রবার প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জোনাথন হোফম্যান সাংবাদিকদের বলেন, মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা দেখা দেওয়ায় সেনাদের মধ্যে আটজনকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আরও নয়জন জার্মানিতে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে ইরাকে ১৬ সেনা এবং কুয়েতে এক সেনা চিকিৎসা নিয়েছেন। এই ১৭ জন চিকিৎসা শেষে স্বাভাবিক কাজে ফিরেছেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরানের মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় ৩৪ সেনা মস্তিষ্কে আঘাতজনিত

আপডেট টাইম : ১০:০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০