ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের চকচকে ত্বকের রহস্য ফাঁস করলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজের চকচকে ত্বকের রহস্য ফাঁস করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিশুদের সাহসিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ রহস্যের কথা প্রকাশ করলেন।

শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিজ বাসভবনে ‘প্রধানমন্ত্রী জাতীয় শিশু পুরস্কার ২০২০’ প্রদানের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিশুদের এসব তথ্য জানান। খবর: এনডিটিভি

তিনি বলেন, ‘বহু বছর আগে একজন আমার কাছে জানতে চেয়েছিল আমার উজ্জ্বল মুখের রহস্য কী? আমি খুব সহজ উত্তর দিয়েছিলাম। আমি বলেছিলাম, আমি অত্যন্ত পরিশ্রম করি এবং এত ঘামি যে তা দিয়ে নিজের মুখ ম্যাসাজ করতে পারি। এর ফলেই এই ঔজ্জ্বল্য পেয়েছি আমি।’

প্রতিটি শিশুরই দিনে অন্তত চারবার ঘামা উচিত বলেও জানান ভারতের এ প্রধানমন্ত্রী।

শিশুদের উদ্দেশে দেশটির প্রধানমন্ত্রী পুরস্কারের বিষয়ে বলেন, পুরস্কারের দুটি পথ রয়েছে। একটি ক্ষেত্রে মানুষ পুরস্কার ও সম্মান পেয়ে অহংকারী হয়ে ওঠে। অন্য ক্ষেত্রে কিছু মানুষ আরও ভাল করার উৎসাহ হিসেবে পুরস্কারকে গ্রহণ করে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাতীয় শিশু পুরস্কার ২০২০ পুরস্কার গ্রহণ করতে জম্মু ও কাশ্মীর, অরুণাচলপ্রদেশ, মণিপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজয়ীরা এসেছে। তারা সংস্কৃতি, আবিষ্কার, সমাজসেবা, খেলা, সাহসিকতার মতো বিষয়ে দক্ষতা দেখিয়ে এই পুরস্কার জিতেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের চকচকে ত্বকের রহস্য ফাঁস করলেন

আপডেট টাইম : ০৮:১৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০