ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক কাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  আওয়ামী লীগের ২১ তম কাউন্সিলে দলটির সভাপতি নির্বাচিত হওয়ার পর টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সেখানে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি।

রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ এস এম খুরশিদ-উল-আলম গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ নিয়ে ফ্যাক্স বার্তা পাঠিয়েছেন।

এদিন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী সেখানে নতুন কার্যনির্বাহী কমিটির বৈঠকও হবে। এসব কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে সকাল ৭টায় সড়ক পথে রওনা হবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছবেন এবং বেলা ১১টায় কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে সেখানে ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলে অংশ নেবেন শেখ হাসিনা। দুপুর ২টা ২০ মিনিটে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক কাল

আপডেট টাইম : ০৩:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০